মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

ঈদ যাত্রা নিরাপদ করতে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে মোট ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি সভায় সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো মোস্তফা কামাল এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়া ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।
প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদুল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়; সে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন; তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালন করবেন।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ