মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ করতে সৌদি আরব গিয়ে আরো একজন হজযাত্রী মারা গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২১ মে) মক্কায় মো. লুৎফর রহমান নামে এ হজযাত্রী মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেলেন।

আজ বুধবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত ৮৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন। তা ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (২১ মে) মো. লুৎফর রহমান নামে এক হজযাত্রী মক্কায় মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী। এর আগে গত ১৮ মে মো. মোস্তফা (৮৯) নামে একজন মক্কায় এবং ১৫ মে মো. আসাদুজ্জামান নামে একজন মদিনায় মারা যান। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ