মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত বৃহস্পতিবার (৯ মে) ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশ্যে যাত্রা করে। এই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা। 

এদিকে হজ অফিস সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) পর্যন্ত সর্বমোট ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

রোববার (১২ মে) হজ অফিসের দেওয়া তথ্যে জানা যায়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ২৪টি ফ্লাইটে যাত্রীরা পৌঁছেছেন সৌদি আরব। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৯টি ফ্লাইটে ৩ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৫টি ফ্লাইটে ২ হাজার ৯৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০টি ফ্লাইটে ৩ হাজার ৬৩৯ জন হজযাত্রী।

হজ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ হাজার ২৫১টি ভিসা ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন। এক্ষেত্রে হজযাত্রীদের প্রথম ফিরতি হবে ফ্লাইট ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২২ জুলাই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ