মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

দেশে এবার হজের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার সকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম ফ্লাইটটি উড়বে বৃহস্পতিবার।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১।

বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে। তবে ভিসা কার্যক্রম এখনো শেষ হয়নি। এই কাজ শেষ করতে দ্বিতীয় দফায় আগামী ১১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে এবার মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।

বাংলাদেশ বিমান জানিয়েছে, হজের আগে ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে জেদ্দা ও মদিনায় এসব ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে৷ এজন্য জেদ্দা ও মদিনার পাশাপাশি ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। 

এবার ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭টি, সিলেট থেকে জেদ্দায় ৫টি, ঢাকা থেকে মদিনায় ৯টি, চট্টগ্রাম থেকে মদিনায় ২টি এবং সিলেট থেকে মদিনায় একটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হাজিদের টিকেট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধাও রাখা হয়েছে। 

হজ শেষে হাজিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকায় ৭৩ টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫ টি, জেদ্দা থেকে সিলেটে ২টি, এছাড়া মদিনা থেকে ঢাকায় ২২ টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯ টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি ফ্লাইট আসবে।

হজযাত্রীরা দুটি ব্যাগে ২৩ কেজি করে মোট ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ