মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হত।

ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায় এটি দুঃখজনক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

বুধবার (৮ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই আজ হজের ভোগান্তি কমেছে।

হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন সম্প্রীতির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দেশের হাজীদের কাছে দোয়া চান।

৮০ হাজার ২৫৭ জন হাজী বাংলাদেশ থেকে এবছর হজ ব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮০ হাজার ৬৯৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজের সুযোগ পাবেন।

তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ১২ জুন পর্যন্ত হজ যাত্রীরা সৌদি আরবের মক্কা এবং মদিনায় পৌঁছাতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রা শুরু হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ