শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বুধবার (১ মে) সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মো. ফরিদুল হক খান বলেন, ‘এ দেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন, সে বিষয়ে নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে।

হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, সে বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

’হজযাত্রী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন, সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন, তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ।’

হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, ‘নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন।

গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোনো দ্রব্যাদি বহন করবেন না। কোনোভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে।

ফাউন্ডেশনের সভাপতি  মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আতিকুর রহমান সানা প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সূত্র : বাসস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ