মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

এবার জাতীয় সেমিনারের ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

৫ই মে ২০২৪, রবিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন। সেমিনারে সভাপতিত্ব করবেন আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি জানান, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী, সহকারী মহাপরিচালক মুফতি জসিমুদ্দীন, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সালাহুদ্দীন নানুপুরী পীর সহেব নানুপুরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ-দেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ