মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ ছিলো না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে সরকার কোনো বিদেশি চাপ অনুভব করেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭১ তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোনো দলকে নির্বাচনে আসার জন্য প্রভাবিত করা হয়নি। জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে তা তারাই বলতে পারবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির বন্ধু পাকিস্তান বাংলাদেশের উন্নয়নে অভিভূত হলেও বিএনপির তা নজরে পড়ে না। শাহবাজ শরীফরা বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত। অথচ বিএনপির রিজভী ফখরুলরা তা দেখেন না। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ