শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. মিঠুন মিয়া ( ৪৫ ) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মিঠুন মিয়া। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিঠুন মিয়ার আহত হওয়ার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ