সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : দাবি ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজে যেতে রেইটটা বেশি ছিল। সব মহলের দাবির প্রেক্ষিতে এ বছর হজের প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে। তাই এ বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮৪ হাজার হাজী হজব্রত পালন করতে যাবেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, হাজীদের হয়রানি বন্ধ করার জন্য শুধু বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। আগে হজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ছিল না, আমরা তা করেছি। যে কারণে গত দুই বছর হজব্রত পালন নিয়ে কোনো সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা নিয়েও সুন্দর নীতিমালা করার জন্য সরকার চিন্তাভাবনা করছে।

এ সময় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ