শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঈদ ছুটিতে স্বাস্থ্যসেবা দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালের স্বাস্থ্যসেবা কেমন চলছে তা দেখতে হঠাৎ করেই রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার ( ১০ এপ্রিল ) সকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটি পরিদর্শন করেন। জানা গেছে, ঈদ ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্যই স্বাস্থ্যমন্ত্রীর এই পরিদর্শন।

শুরুতে ডা. সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং কিচেনসহ জাতীয় হৃদরোগ ইনস্টিউটের সিসিইউ ( করোনারি কেয়ার ইউনিট ) পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালে সেবা নিতে আসা ও চিকিৎসারত রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে জানাতে বলেন।

এসময় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা হাসপাতাল দুটির চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না। এবার এটা হতে দেওয়া যাবে না।

এর আগে মঙ্গলবার ( ৯ এপ্রিল ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও আমি নিশ্চিত করে বলেছি, এই ঈদ ছুটিতে স্বাস্থ্য সেবার কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। চিকিৎসক রোগীদের মধ্যে সম্পর্ক মজবুত করতে হবে। আপনারা নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যান, আপনাদের বিষয়গুলোও আমি দেখবো।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ