রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজানের প্রথম জুমায় বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার। বিশেষ এই দিনে জুমার নামাজ পড়তে তাই ঢল নেমেছিল মসজিদে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে দেশের বড় কী ছোট মসজিদ, সবখানে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়।

আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শুরুর আগে দেখা যায়, ভর্তি হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণ।

তারপরও মুসল্লিরা ছুটে আসছেন নামাজে অংশ নিতে। তাই মসজিদের বাইরেও দেখা গেছে ভিড়।

এক মুসল্লি বলেন, রোজার প্রথম জুমা আজ তাই আগেই চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। 

আরেকজন বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করে চলে এসেছি।

এদিকে, নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ