সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গা‌ শরণার্থীদের জন্য অতি‌রিক্ত ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ড (৭৩ কো‌টি ২০ লাখ টাকা) মানবিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।

বৈশ্বিক খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে নতুন এ অর্থ সহায়তা ব্যয় করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরের জন্য এ সহায়তার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের খাবার ও রান্নার গ্যাস সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আক্রান্ত স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর পাশে সবসময় থাকবে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের চেষ্টাকে আমরা স্বাগত জানাই। এ সংকটের একটি স্থায়ী সমাধানেও আমরা অঙ্গীকারাবদ্ধ। তবে এর আগ পর্যন্ত আমরা রোহিঙ্গাদের সহযোগিতা করে যাবো।

চলতি বছরের শেষ দিকে রোহিঙ্গাদের জন্য আরও অর্থ সহায়তা ঘোষণা করা হবে বলেও জানান সারাহ কুক।

প্রসঙ্গত, ২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী সম্প্রদায়ের জন্য ৩৭৯ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ