বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে ঢাকায় ইসলামী ছাত্র আন্দোলনের স্বাগত মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রতিক সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেহরিতে গরুর গোশত নিয়ে বিদ্বেষ চর্চার সাম্প্রদায়িক ঘটনাসমূহ একই সুতোয় গাঁথা এবং ভীনদেশী প্রজেক্টের অংশ। এর ফলে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে যা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে গভীর সংকটে ফেলতে পারে।

১১ মার্চ (সোমবার) বিকাল ৫টায় রাজধানীর পল্টনে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর স্বাগত মিছিলে কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী উপরোক্ত কথা বলেন। 

তিনি বলেন, রমজানের ইফতার মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদাত। যেখানে ইউনেস্কো পর্যন্ত ইফতার আয়োজনকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে সেখানে মুসলিমদের ইবাদাতে বাঁধা প্রদানের এমন ধৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত চুড়ান্ত সাম্প্রদায়িক আচরণ। অনতিবিলম্বে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাসমূহে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

এসময় তিনি দাবী জানান, কুরআন নাযিলের এ মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিতর্কিত শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক সংস্কার করে কুরআনের শিক্ষা সর্বস্তরে নিশ্চিত করতে হবে। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সাহরী ও তারাবীহর নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।  

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় স্বাগত মিছিলে এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নূর, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আল আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইবরাহিম খলীল, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান, কেন্দ্রীয় সদস্য মাইমুন ইসলাম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি এম. জসিম খাঁ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি, সোহরাব হোসেন ফজলে প্রমূখ নেতৃবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ