শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফেব্রুয়ারিতে বিজিবির অভিযানে ১৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, ২,৬২,৬৮১টি কসমেটিক্স সামগ্রী, ৪,১৮৮টি ইমিটেশন গহনা, ২১,০০৭টি শাড়ি, ১৯,২২৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ৬,৫৩৪ ঘনফুট কাঠ, ২,৬১২ কেজি চা পাতা, ৪০,৬৩৫ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১টি বাস, ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩৩টি সিএনজি/ইজিবাইক এবং ৯৪টি মোটরসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি রাইফেল, ৫টি এসএমজি, ৪টি রিভলবার, ৯টি বিভিন্ন প্রকার গান, ১৯টি ম্যাগাজিন, ৪.০১০ কেজি গান পাউডার, ১৬টি হ্যান্ড গ্রেনেড এবং ১,০১১ রাউন্ড গুলি।  

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭,৭৯,৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ১০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪০.৭৫১ কেজি হেরোইন, ১৩,৩৪৬ বোতল ফেন্সিডিল, ১৭,৩০১ বোতল বিদেশী মদ, ১,৪০০ লিটার বাংলা মদ, ৮২,৫২০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,৯৫২ ক্যান বিয়ার, ১,৮২০ কেজি গাঁজা, ৫৪,৫৮০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩,১১৬ বোতল ইস্কাফ সিরাপ, ৩.২০০ কেজি কোকেন, ৮৬৩ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৯৬,৭৩৫ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ৪,৬৯৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫০০ গ্রাম এলএসডি, ৯৭ প্যাকেট কিটনাশক এবং ১,৬৭,৮৫৯টি অন্যান্য ট্যাবলেট। 

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১২১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩২৭ জন বাংলাদেশি নাগরিক, ১০ জন ভারতীয় নাগরিক এবং ৪৩৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ