মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আপেল-আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করতে বললেন শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷

তিনি বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই ৷ সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না ৷ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে৷ বরই দিয়ে ইফতার করেন না কেন ? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান৷

সোমবার ( ৪ মার্চ ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর শিল্প মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি ৷

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই ৷ অবস্থা বুঝে ব্যবস্থা ৷ আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন ৷ আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না ৷

তিনি আরও বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস ৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের ৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান ৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে। তারা সমস্যাগুলো জানেন ৷ বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ ৷ বঙ্গবন্ধুই এই 'জিআই' পরিচয় করে দিয়েছেন ৷ লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না ৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে ৷

তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন ৷ আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন ৷ জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত ৷ তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ