বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

সভায় কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, সামছুল হক দুদু, মো. ছানোয়ার হোসেন এবং মো. সাদ্দাম হোসেন (পাভেল) অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহিদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সভার শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক হওয়ায় উপস্থিত সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।   

বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানানো হয়, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০২৩’ এর উপর বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে বিলটি অবিলম্বে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ