মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খেজুরের মূল্য নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দু-তিন দিনের মধ্যে মন্ত্রণালয় খেজুরের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, আশা করি যৌক্তিক মূল্যেই সাধারণ মানুষ রমজানে খেজুর দিয়ে ইফতারি করতে পারবেন।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (২ মার্চ) ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে খেজুরের অনেক ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে একটা ভ্যারিয়েন্ট যেটা বস্তায় আসে, সেই জাইদি খেজুরের ট্যাক্স কমানো হয়েছে।

আগামীকালই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ