মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বেইলি রোডে আগুনে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।  

শুক্রবার সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি অনুদানের এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, আগুনের ঘটনা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিকভাবে অনুদান দেওয়া হবে। এছাড়া চিকিৎসার জন্য যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা করা হবে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনার পরপরই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ