মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাড়ছে মন্ত্রিসভার আকার, আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার আকার বাড়ানো হচ্ছে। নতুন করে কারা যুক্ত হচ্ছেন সে তথ্য জানা না গেলেও শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গবভনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত প্রধানমন্ত্রীর দৈনন্দিন সূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূচিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদানের কথা উল্লেখ রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। একাদশ সংসদের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ সদস্যের।

২৮ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দুই দফায় (৪৮ ও ২ জন) শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হতে থাকে।

এর আগের মন্ত্রিসভায় (একাদশ সংসদ) পূর্ণমন্ত্রী এবারের মতোই ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে, প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া, তিনজন উপমন্ত্রী ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ