শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

১০ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বিদেশে থাকা ১০ রাষ্ট্রদূতকে পৃথক বদলির আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবসরে যাওয়া বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পৃথকভাবে রাষ্ট্রদূতদের কাছে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের তাদের বর্তমান দায়িত্বভার অবিলম্বে ছেড়ে ঢাকায় ফিরে আসার অনুরোধ জানিয়েছে।

যেসব দেশের দূতদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে- জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত ফজলুল বারী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ