ব্যবসায়ীরা তথ্য দিলে চলতি মাসের মধ্যে আমদানি করা রমজানের কোনো পণ্য জাহাজে আটকে থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।
রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবাসয়ী সমিতির সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সভায় পণ্যের দাম বৃদ্ধির একটি কারণ হিসেবে আমদানি করা পণ্য জাহাজে আটকে থাকার কথা জানান ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, জাহাজে যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিস আটকে আছে, আমাকে তালিকা দেবেন। ইনশাল্লাহ, এ মাসের মধ্যে রমজানের কোনো জিনিà¦
