শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

|| হাবিব মাহমুদ ||

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) এর সাথে শিক্ষা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন আলেমদের একটি প্রতিনিধি।

আজ শনিবার (২০ জানুয়ারি) বিকেল ২টায় জি সি মোড় প্রিমিয়াম ইউনিভার্সিটি চট্টগ্রাম শিক্ষামন্ত্রীর কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক বিষয়ে মুফতি হারুন ইজহার জানান, শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফলের সাথে সৌজন্যে সাক্ষাতে শিক্ষা এবং ট্রান্সজেন্ডার বিষয়ে একাধিক ফাইলে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হয়। দীর্ঘ বৈঠকে তিনি আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সালাম গ্রহণ করেন এবং সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপচারিতা করেন। মৌলিক অনেক গুলো বিষয়ে একাত্মতা পোষণ করেন। পরবর্তী শীর্ষ পর্যায়ে আরো আনুষ্ঠানিক বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। 

উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ