শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর)গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব শায়েখ মুহিউদ্দিন রাব্বানী শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, অসংখ্য আলেম-ওলামার আধ্যাত্মিক রাহবার প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন এ দেশের উম্মাহ দরদি একজন রাহবার ও বিজ্ঞ ইসলামি চিন্তাবিদ।

আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। সাথে সাথে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তায়ালার নিকট তার রূহের মাগফিরাত কামনা করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ