মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

অবরোধে ‘আগুন’ দ্বিতীয় দিনেও, সড়কে বেড়েছে যান চলাচল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

প্রথম দিনের মতো বড় ধরনের কোনো সংঘাত ও প্রাণহানির খবর মেলেনি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ও মহাসড়কে কিছু ঘটনা ঘটেছে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে আগের দিনের চেয়ে বেশি গণপরিবহন দেখা গেছে; লোক চলাচলও বেড়েছে। ট্রাফিক সিগন্যালেও অপেক্ষা করতে হয়েছে। সকালে অফিসমুখী কর্মজীবী মানুষের ভিড় যেমন ছিল, তেমনি সন্ধ্যার পর যানবাহনের আনাগোনা ছিল নগরীতে। এরমধ্যেই কয়েক জায়গায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল দুর্বৃত্তদের।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এ কর্মসূচির মধ্যে বুধবার ঢাকায় অফিস-আদালতের পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত কার্যক্রম চলেছে। ট্রেন ও লঞ্চে যাত্রী পরিবহন হলেও ঢাকা থেকে সব রুটের বাস বেশির ভাগ রুটেই চলেনি। স্বল্প দূরত্বের জেলাগুলোর মধ্যে কিছু বাস চললেও তা ছিল হাতেগোনা। দূরের পথে প্রধান বাস টার্মিনালগুলো থেকে বাস ছাড়েনি।

সড়ক, রেল ও নৌপথ অবরোধে বিএনপির পর পৃথকভাবে জামায়াতের ডাকা এদিনের কর্মসূচিতে ঢাকার বাইরেও বেশ কিছু স্থানে আগুন দিয়ে নাশকতার চেষ্টা হয়েছে; তবে আগের দিনের মতো বড় ধরনের কোনো সংঘাত ও প্রাণহানির খবর মেলেনি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ও মহাসড়কে কিছু ঘটনা ঘটেছে। আগের দিনের মতো দ্বিতীয় দিনেও অবরোধের সমর্থনে মাঠে দেখা যায়নি বিরোধীদের। তবে কিছু কিছু জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে সরকারের পদত্যাগ দাবি করেছে। অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  আর বুলেটপ্রুফ জ্যাকেট পরে দিনভর সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের। বিএনপির পক্ষ থেকে এদিনও অনলাইনে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে পদত্যাগ দাবি করেছেন। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে ধ্বংসাত্মক রাজনীতি পরিত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরের দিকে মুগদা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। মাঝের কিছু সময়ে অবরোধকেন্দ্রিক আর কোনো অপ্রতীকির ঘটনার সংবাদ আসেনি। সন্ধ্যার পরপর কাছাকাছি সময়ে শ্যামলী ও বারিধারা এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ