শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দরজা বন্ধ রাখিনি, শর্তহীনভাবে সংলাপে এলে স্বাগত : স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি। যারা শর্তহীনভাবে সংলাপে আসবেন, তাদের আমরা স্বাগত জানাই। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে।

বুধবার (১ নভেম্বর) ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সংলাপের বিষয়টি তুলেছেন। তিনি বলেছেন, ‘সংলাপের প্রয়োজন আছে।’ তাকে বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি।

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর ভোট হওয়ার কথা রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে কমিশন ভোটের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে। গত ২৮ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে সংলাপই একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ