সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’ ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে, নিহত ৪ আহত ১০

হাজীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলো হজ্জ এজেন্সি 'স্কাই হলিডেজ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উন্নত ও মানসম্পন্ন সেবা প্রদান করায় হাজীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলো স্বনামধন্য হজ্জ এজেন্সি 'স্কাই হলিডেজ'।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত সোস্যাল গার্ডেনে আয়োজিত হজ্জ পুনর্মিলন অনুষ্ঠানে স্কাই হলিডেজের মাধ্যমে ২০২৩ সালে হজ সম্পন্ন করা হাজীদের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

'হজ শেষে আবারও একসাথে' এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন  ম্যানেজিং পার্টনার মো: জসিম উদ্দিন, প্রতিষ্ঠানের কর্ণধার (সিইও) মোহাম্মদ রেজাউল করিম,হজ্জ ও ওমরা পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমানসহ ২০২৩ সালে স্কাই হলিডেজ'র সাথে হজ্জ আদায়কারী হাজী সাহেবগণ। 

এসময় হাজীগণ নিজেদের অনুভূতি প্রকাশ করতে কেউ কেঁদে ফেলেন এবং হাজীদের সেবার মান ধরে রাখার সুপরামর্শ দেন। প্রতিষ্ঠানের সেবার মানের প্রতি সন্তুষ্ট হয়ে হাজী সাহেবদের পক্ষ থেকে হজ্জ ওমরা পরিচালনাকারী মাও. মুস্তাফিজুরকে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ রেজাউল করিম সিইও হাজীদের অনুভূতি প্রাপ্তি স্বীকার করেন এবং সেবার মান ধরে রেখে আরো মানোন্নয়ন করার আশ্বাস দিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ