মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের নির্দেশনা মানতে আমরা কি প্রস্তুত শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।  জি-২০ সম্মেলনে  যোগদানের লক্ষ্যে  বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে  অবস্থানরত শেখ হাসিনা আজ মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে প্রেরিত এক চিঠিতে সম্প্রতি মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ  ও শোক  প্রকাশ করেন।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো  এক শোক বার্তায় শেখ হাসিনা  বলেন, ‘গত রাতে মরক্কোর  এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে আট শতাধিক  মানুষের  মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি বলেন,  বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে  আমি এই মর্মান্তিক ঘটনায়  এই বিপুল সংখ্যক  মানুষের  প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য  গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের  আত্মার মাগফিরাত কামনা করছি  এবং শোকের এই মুহুর্তে আমরা  শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

তিনি আরো বলেন, মহান আল্লাহ  তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ