বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালন করতে যাওয়া ইন্দোনেশীয় মুসল্লিদের আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করতে ‘হজ ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির বিনিয়োগ সংস্থা দানান্তারা ইন্দোনেশিয়া। প্রকল্পটির নির্মাণকাজ আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মক্কার থাকের (Thakher) এলাকায় ৪ দশমিক ৪ হেক্টর জমি কিনেছে সংস্থাটি। সৌদি আরবের স্থানীয় উন্নয়ন প্রতিষ্ঠান আল-খুমাসিয়াহর (Al-Khomasiah) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কয়েকটি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ইন্দোনেশিয়ার বিনিয়োগ ও শিল্পায়নমন্ত্রী এবং দানান্তারা ইন্দোনেশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রোসান রোসলানি মঙ্গলবার (৩ নভেম্বর) জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদে এক সীমিত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সৌদি আরবে প্রকল্পটির প্রস্তুতি সম্পর্কে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে অবহিত করা হয়েছে। প্রকল্পের স্থপতিরা শিগগিরই ইন্দোনেশিয়ায় এসে পূর্ণাঙ্গ নকশা ও পরিকল্পনা উপস্থাপন করবেন। এরপর ডিসেম্