সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইন্দোনেশিয়ায় হজের অপেক্ষার সময় কমে ১৪ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক 

ইন্দোনেশিয়ায় হজ পালনের জন্য অপেক্ষার সময় ২৬ বছর থেকে কমে ১৪ বছরে নেমেছে। চলতি বছর হজে যাওয়ার জন্য অপেক্ষমাণদের ক্ষেত্রে এ পরিবর্তন কার্যকর হয়েছে।

দেশটির হজ মন্ত্রণালয় হজযাত্রীদের তথ্যভাণ্ডার যাচাই করতে ৫৭ লাখ হাজির রেকর্ড পর্যালোচনা করেছে। এ সময় ভুল ও অসঙ্গতিপূর্ণ প্রায় ৪ লাখ নিবন্ধন বাতিল করা হয়েছে। এর ফলে হজের অপেক্ষমাণ তালিকা পুনর্বিন্যাসের সুযোগ তৈরি হয়েছে এবং অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে।

দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এ উদ্যোগকে সমর্থন করেছেন। ভবিষ্যতে হজের জন্য অপেক্ষার সময় আরও কমিয়ে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ায় হজের জন্য অপেক্ষার সময় একপর্যায়ে সর্বোচ্চ ৪৯ বছর পর্যন্ত পৌঁছেছিল। দীর্ঘদিনের অপেক্ষার কারণে দেশটির হজ ব্যবস্থাপনায় বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

নতুন তথ্য যাচাই ও নিবন্ধন ব্যবস্থার সংস্কারের ফলে সেই অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ইসলামিক ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ