সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বক্তব্য রাখছেন সাইয়্যেদ আরশাদ মাদানী, ছবি: সংগৃহীত

ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ২৫ এবং ২৬ সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়, ওয়াকফ সম্পত্তি এই সুরক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। ওয়াকফ রক্ষা করা শুধু আইনগত অধিকার নয় বরং একটি ধর্মীয় কর্তব্য।

সম্প্রতি বিহারের রাজধানী পাটনায় ‘সংবিধান রক্ষা এবং জাতীয় সংহতি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী এসব কথা বলেন।

এ সময় তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সামাজিক, রাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান এবং সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেন।