সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

৯ বছর পর ওমরাহ করার সুযোগ পাচ্ছেন ইরানিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রায় ৯ বছর ধরে ইরানের নাগরিকদের ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে ইরানের হজযাত্রীদের প্রথম গ্রুপটি সৌদিতে ওমরাহ পালনের জন্য গতকাল সোমবার যাত্রা করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুইটির মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করায় ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

এর আগে গত ডিসেম্বরে ইরানের গণমাধ্যমের খবরে জানানো হয় যে, ওমরাহ করতে ইচ্ছুক ইরানিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কিন্তু তার পরও গত কয়েক মাসে ইরান থেকে সৌদিতে কোনো ফ্লাইট যায়নি। এই বিষয়টিকে ‘যান্ত্রিক সমস্যা’ বলে উল্লেখ করেছে তেহরান।

গত বছরের মার্চ মাসে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধার করতে চীন একটি চুক্তিতে মধ্যস্থতা করে। ২০১৬ সালে রিয়াদে একজন শিয়া মুসলিম নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ইরান ও সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ধরেই ইরানের নাগরিকরা শুধু হজ পালনের অনুমতি পাচ্ছিলেন। হজের ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকলেও প্রায় ৯ বছর ধরে ইরানি নাগরিকদের সৌদিতে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়নি। 

ইসলাম ধর্মের মূল স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। বছরের একটি নির্দিষ্ট সময়ে সৌদিতে বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি হজ পালন করে থাকেন। তবে বছরের যে কোনো সময়ই ওমরাহ পালন করা যায়। প্রথম দফায় তেহরান থেকে ৮৫ জন ইরানি নাগরিক ওমরাহ পালনের জন্য সৌদিতে যাচ্ছেন। তেহরানের প্রধান বিমানবন্দরে তাদের বিদায় দিতে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ