শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮


জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার প্রবীণ ও সিনিয়র শিক্ষক মাস্টার সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামিয়ার সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

জামিয়ার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ