সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নোয়াখালী প্রতিনিধি

জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর (আঞ্চলিক শিক্ষা বোর্ড)-এর সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াখালীর প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আহলিয়া আমানতপুর (আমানতপুর মাদ্রাসা)-এর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুশাররফ হোসাইন (আদীব) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের খবরে নোয়াখালী-লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর দুপুর ২টায় তাঁর নিজ বাড়ির নিকটবর্তী লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজারের দক্ষিণে পাঠান বাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওলানা মুশাররফ হোসাইন (আদীব) দীর্ঘদিন ধরে আমানতপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ