রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সিরিয়ায় ১০৮ বছর বয়সী প্রখ্যাত আলেমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার প্রখ্যাত আলেম ও কুরআন শিক্ষাবিদ শাইখ রমজান দীব ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবনে পবিত্র কুরআনের শিক্ষা ও তেলাওয়াতের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার কারণে তিনি দেশটির ধর্মীয় অঙ্গনে পরিচিত ছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের শেষ বয়সেও অসুস্থতা ও শারীরিক দুর্বলতা তাকে কুরআন শিক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। এমনকি অসুস্থতার সময় অক্সিজেনের নল লাগানো অবস্থাতেও তিনি শিক্ষার্থীদের কোরআন পড়িয়েছেন বলে জানা গেছে।

কুরআন শিক্ষা ও এর প্রচার-প্রসারে দীর্ঘদিনের অবদানের কারণে শাইখ রমজান দীবকে স্মরণ করছেন তার শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার জীবন কুরআনের শিক্ষা ও সেবায় নিবেদিত থাকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে।

তার ইন্তেকালে সিরিয়ার ধর্মীয় অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোরআন শিক্ষাদানের বিভিন্ন স্মৃতি ও ছবি শেয়ার করে শোক প্রকাশ করছেন অনেকে।

সূত্র: সোস্যাল এশিয়ান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ