মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের নূরানী বিভাগের শিক্ষক ও ওসমানীনগর উপজেলার উমরপুর গ্রামের বাসিন্দা মাওলানা কবির আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ জুন) সকাল প্রায় ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে জামিয়া গহরপুরের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-উলামা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মরহুম মাওলানা কবির আহমদ দীর্ঘদিন ধরে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে নূরানী বিভাগের শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আন্তরিকতা, নম্রতা ও শিক্ষাদানের প্রতি একাগ্রতা ছাত্র-শিক্ষক মহলে প্রশংসিত ছিল।

মরহুমের জানাজার নামাজ আজ সোমবার বাদ আসর বিকেল সাড়ে ৫টায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইজলশাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমের ইন্তেকালে জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ