পাকিস্তানের প্রখ্যাত আলেমে দীন ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা শায়খুল হাদিস মাওলানা ইদরিস তরংজাই সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (৬ মে) এক যৌথ শোকবার্তায় দলের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জমিয়ত নেতৃদ্বয় বলেন, শায়খ ইদরিস তরংজাই ছিলেন একজন প্রজ্ঞাবান শাইখুল হাদিস ও জননন্দিত সমাজনেতা। দীন ও উম্মাহর কল্যাণে তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বরেণ্য আলেমের শাহাদাত মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের বর্বরোচিত গুপ্তহত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট রাষ্ট্রসহ মুসলিম দেশগà