বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

খেলাফত মজলিস ইউরোপ-আমেরিকা জোন সহকারী পরিচালকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস ইউরোপ-আমেরিকা জোন সহকারী পরিচালক মাওলানা আবদুল বাছিত হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে কানাডার টরেন্টোতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

তিনি খেলাফত মজলিসের শপথপ্রাপ্ত জনশক্তি সদস্য ছিলেন এবং কানাডায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ