বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৃতিসন্তান, আলেমে দ্বীন মুফতী হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।
তাঁর বয়স ছিল আনুমানিক ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাড়াইকুটি (তাঁর নিজ বাড়িতে) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মুফতি হাবীবুর রহমান (রহ.) ছিলেন একজন নিষ্ঠাবান আলেম, আদর্শবান সংগঠক ও আপসহীন ইসলামি আন্দোলনের কর্মী। দীনের দাওয়াত, তাবলিগ ও সাà¦