রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া তিনবারের বিশ্বজয়ী হাফেজ দেশের উজ্জ্বল নক্ষত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে আজ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) -এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, তিনবারের বিশ্বজয়ী কুরআনের এই তারকা হাফেজ সাইফুর রহমান ত্বকী ছিলেন বাংলাদেশের গর্ব। ২০১৪ সালে এনটিভির কুরআনের আলো প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ কà