রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি অনলাইন সংবাদমাধ্যমে ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের নাভানা টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এক বছর আগে ঢাকা স্ট্রিমে যোগদান করেন তিনি। স্বর্ণময়ী তার বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকতেন।
স্বর্ণময়ী বিশ্বাসের বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, তার বোন রুমের ভেতর থেকে লক করে অবস্থান করছিল। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় তাকে খুলতে বললেও কোন সাড়া পাওয়া যায়নি।
বাসায় থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে তাকে উদà§