হুমায়ুন আইয়ুব
প্রভাত রাঙা ভোর। মিটমিট রোদ। নরম আলো। রোদেলা আলোয় প্রতিদিন তিনি আসেন। শাদা শুভ্র জামা-কাপড়, মাথায় লাল রুমাল। জামা-কাপড় আর রুমালের ভাঁজ অনেকটা কবিতার মতো। এমনই ছন্দ মেলানো এক জীবন। তিনি আসেন ফনিক্স সাইকেলে। প্রতিদিন আসেন। আজও এসেছেন। উস্তাদ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার এসেছেন। পড়াবেন। সবক পড়াবেন। হাসির ঝিলিক ছড়িয়ে দেবেন। গল্পের ঝাঁপি খুলবেন। কাঁদামাটির মন জমিনে এঁকে দেবেন শক্তি ও সাহসের গল্প।
আমরা তখন উর্দু তেসরি পড়ি। পঞ্চম শ্রেণিতে। কিশোরগঞ্জের বাজিতপুরের ভাগলপুরের জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম মাদরাসায়। উস্তাদ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার এই জামিয়ার তখন নতুন শিক্ষক। কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়ার ফাজেল। মেধাবী ছাত্র। সংগঠকও তিনি। উস্তাদে মুহতারামের চলনবলনও বেশ নান্দনিক। চলার ঢং খুবই শৈল্পিক। রুচি, আভিজাত্য, আত্মমর্যাদার উপমা। বড়রা বলাবলি করেন, তিনি এই অঞ্চলের ইলমি প্রতাপশালী ব্যক্তিত্ব। তিনি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ’র খাদেম। তার বিশেষ অনুরাগী। ভাবশিষ্য। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ’র চিন্তার ফেরি করেন তিনি। শাহ সাহেবখ্যাত আনোয়ার শাহ’র মতোই তার তেলাওয়াত, জুমার খুতবা ও মিম্বারের বয়ান। আমরা তখন ছোট। এসব শুনি। তবে বুঝি না। যতটুকু মনে পড়ে, উস্তাদ মাওলানা আবà