সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জমিয়তের এক বিবৃতিতে বলা হয়, একজন আলেম, সংগঠক ও সমাজসেবকের মরদেহ পাওয়া যেভাবে জাতিকে হতবাক করেছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়। এটি রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতারও জ্বলন্ত প্রমাণ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দ