সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। কিডনিসহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

মাওলানা মোশাররফ হোসেন তাবলিগের শখছি নেজামের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাবলিগের কাজে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি শখছি নেজামের বিশ্ব ইজতেমায় জুমার নামাজের ইমামতি করতেন।

আজ বাদ মাগরিব টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ে তাবলিগের মারকাজ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ