||মুহাম্মদ আবু সুফিয়ান||
সাবেক সচিব, ইফার সাবেক ডিজি, লেখক ও দাঈ এ জেড এম শামসুল আলম শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার পরিচয় যদি সংক্ষেপে দিতে হয়, তাহলে বলতে হবে- তিনি ছিলেন একজন দাঈ, প্রায় চৌদ্দশ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। নওমুসলিমদের একটি সংগঠনেরও তিনি প্রধান ছিলেন। তিনি তার সারা জীবনের রুজির বেশির ভাগ অংশ নওমুসলিমদের জন্য ব্যয় করেছেন। তার দ্বিতীয় পরিচয় হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সৎ ও দক্ষ আমলার খুব সংক্ষিপ্ত তালিকা করা হলেও তিনি তার শুরুর দিকে থাকবেন। তার তৃতীয় পরিচয় হলো তিনি একজন পরিশ্রমী লেখক।
দুই.
তাঁর নামটি কৈশোরকাল থেকে আমার পরিচিত। তবে কোন সূত্রে পরিচিত সেটা মনে নেই। সম্ভবত আমাদের ছোটবেলায় তিনি ইফার ডিজি ছিলেন বলে, আর তখন আমি ইফা থেকে প্রকাশিত ছোটদের পত্রিকাটি পড়তাম (এতদিনে পত্রিকাটির নামও ভুলে গেছি)। এর বাইরেও সম্ভবত বিভিন্ন মাসিকে তার লেখা দেখেও অবচেতন মনে নামটি খোদাই হয়ে থাকতে পা