রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। এ ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছেন।
এ ব্যাপারে প্রখ্যাত ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।’
শায়খ আহমাদুল্লাহ ছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এ