রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই স্থানীয় একটি মাদরাসার ছাত্র। 

বুধবার (১৪ মে) সকাল ৯টায় আশুলিয়ার পলাশবাড়ীর কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে স্থানীয়রা আজ সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

মৃত শিশু লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং শিশু মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। 

মৃত শিশুর স্বজনেরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয় এলাকায়। সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ পানিত