রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

তাঁকে মনে করতাম বাংলাদেশের আলী মিয়া নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মুহাম্মদ সানাউল্লাহ রাহমানী

আল্লামা সুলতান যওক নদভী। শ্রদ্ধা ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে উচ্চারণ করতে হচ্ছে- রাহিমাহুল্লাহ। গতকাল পর্যন্ত এই মনীষী আলো ছড়িয়ে গেছেন পৃথিবীর উপরে। তাঁর জ্ঞানের আলো, তাঁর  উদ্ভাসিত প্রেমময় হৃদয়ের সবটুকু প্রভা তিনি বিলিয়ে দিয়েছেন তাঁর শিক্ষার্থীদের মাঝে। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য কীর্তিমান শিক্ষার্থী। যারা দেশ বিদেশে ছড়িয়ে আছেন এক একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে।

আল্লামা সুলতান যওক নদভীকে আমি বাংলাদেশের আবুল হাসান আলী মিয়া নদভী মনে করতাম। বাংলাদেশের আলী তানতাবী মনে করতাম। অথবা বাংলাদেশের ইউসুফ আল কারদাবী ভাবতাম। এটা আমার একান্ত অনুভব। অনুভূতির মিনারে শ্রদ্ধার ভাস্বরে তিনি এমনটাই ছিলেন আমার কাছে। আমার এই মতের সাথে আপনার একমত হওয়া আবশ্যক নয়।

দেশের কওমি মাদরাসা শিক্ষা সংস্কারে প্রথম যারা সাহসের আঙ্গুল উত্তোলন করেন, তাদের মাঝে অন্যতম আল্লামা সুলতান যওক নদভী। এদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের আরবি ভাষার এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার যে সংগ্রাম চলছে, বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এà