বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআনে কারিমের তেলাওয়াত এবং প্রখ্যাত আলেমে দীন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুরের দোয়ার মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে নয় দিনব্যাপী ‘ময়মনসিংহ ইসলামি বইমেলা ২০২৬’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন করা হয়।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং সীরাতকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।

এবারের বইমেলায় দেশের খ্যাতনামা ৫০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক ও গবেষকদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীদের জন্য সংরক্ষিত রাখা হà