মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দিন শেষ হয়ে এলে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| আদিল মাহমুদ || 

১
সৌন্দর্যে ভরা ফুলগুলো সব সুবাস হারিয়ে—
শুকিয়ে আছে। 
হয়তো আজকালের মধ্যে ঝরে পড়বে। 

আমি এবং কয়েকটি প্রজাপতি
তাদের বেদনার পাশে বসে আছি, নির্লিপ্তে।

২
ইদানীং হাওয়া বয়ে গেলেই মনে হয়—

কোথাও একটা গাছ 
সৌন্দর্য হারিয়ে 
নিঃসঙ্গ হয়ে একা দাঁড়িয়ে আছে

যৌবন ফুরিয়ে যাওয়া পুরুষের মতো। 

৩
পাতাহীন নগ্ন গাছগুলো হিম শীতে কাঁপছে। 

একটি ডাহুক তাদের হাহাকারে 
নিঃস্ব হয়ে যাচ্ছে।
যে বসতো নির্জনতম ডালে
ধূসর পাতার আড়ালে।

জীবন লেপ্টে আছে এই দৃশ্যটির শরীরে—

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ